কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত থেকে অবৈধ বাজার উচ্ছেদ

জাতীয় ঢাকা

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত থেকে( দুই শতাধিক দোকান) অবৈধ বাজার উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রায় মহাসড়কের দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা(দুই শতাধিক অবৈধ দোকান) বাজার উচ্ছেদ করে ভ্রাম্যমান আদালত।

দোকান গুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। দ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাসেক প্রজেক্ট এর ডেপুটি ম্যানেজার তানভির আহম্মেদ ,থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা বৃন্ধ।

দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘‘মহাসড়কের ফুটপাতের অবৈধ বাজার ইজারায় কালিয়াকৈর পৌরসভার বিরুদ্ধে অভিযোগ,, শিরোনোমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *