গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের- ৪৬ তম- শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ নেতা সেলিম শেখের সভাপতিত্বে উপজেলা যুবলীগ নেতা মোঃ হারনোর রশিদ রনির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম মোল্লা ও হুমায়ুন কবির হিমু এবং মোঃ মাহতাব উদ্দিন, সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় অতিথিরা বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ভেবেছিল এই দেশটাকে পাকিস্তান বানাবে সেই চক্রান্তকারীরা বারবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল। এবং বঙ্গবন্ধুর সকল খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

