চিলমারীতে মাদকসহ ভুয়া সাংবাদিক আটক

অপরাধ জাতীয় রংপুর সারাদেশ

।। কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের চিলমারীতে মাদক চোরাচালানের সময় এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাম্প মোড় এলাকা থেকে সাংবাদিক পরিচয়ধারী ওই মাদক কারবারিকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবাসহ মাদক চোরাচালানের নগদ অর্থ জব্দ করে চিলমারী থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী। আটককৃত ওই ব্যক্তি হলেন- উপজেলার সবুজ পাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের ছেলে নুর আলম।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা ইয়াবাসহ নুর আলমকে আটক করে চিলমারী থানায় সোপর্দ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *