ছাত্রজনতার মিছিলে হামলা, ফুলবাড়ীতে যুবলীগ- ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার 

জাতীয়

কুড়িগ্রাম প্রতিনিধি:

জুলাই আন্দোলনে ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ওরফে টিটি আমিনুল ( ৪৫) এবং কাশিপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান জ্যোতি (২৮)। সোমবার রাতে উপজেলার বেড়াকুটি ও গংগারহাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আসামীদ্বয় তালিকাভুক্ত ফ্যাসিস্ট। শেখ হাসিনার দেশত্যাগের পর গত ৪ আগষ্ট ফুলবাড়ী থানায় ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ০৬(০৮)২৪ নম্বর মামলার তদন্তে আমিনুল ইসলামের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদিকে আসামী জিল্লুর রহমান ফুলবাড়ী থানার ১৯(১)২৫ নম্বর মামলার এজাহার নামীয় আসামী। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *