কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, দুর্ভোগ চরমে

কৃষি ও প্রকিৃতি জাতীয় রংপুর

কুড়িগ্রাম জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্রের নদের পানি আরও বৃদ্ধি পেয়েছে। তিনশ চর-দ্বীপচরে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১ লাখ মানুষ।ধরলা নদীর পানি বিপদসীমার ৫৯ সেঃ মিঃ ও ব্রক্ষপুত্র নদের পানি ৬৪ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দুধকুমোর, তিস্তা,গঙ্গাধর সহ প্রতিটি নদীর পানি বিপদ সীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছে পানি বন্দী মানুষরা। টানা এক সময়ের বেশী সময় থেকে পানি বন্দী থাকতে থাকেতে তাদের দুর্ভোগ চরমে উঠেছে। ধরলা আর ব্রক্ষপুত্র অববাহিকার বিভিন্ন গ্রামের মানুষ ঘর-বাড়ী ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও উচু স্থানে আশ্রয় নিয়েছে। মানুষের পাশাপাশি গবাদী পশু গুলিও চরম খাদ্য কষ্টে পড়েছে। ভেঙ্গে পড়েছে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। মানুষজন ভেলায় আর নৌকায় চলাচল করছে। অনেকে তাদেও গবাদীপশু গুলি নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। পড়েছে চরম খাদ্য কষ্টে। এ সব বন্যা কবলিত অধিকাংশ মানুষ কোন ত্রান পায়নি।

বর্নার্তদের জন্য ২৮০ মেট্রিক টন চাল ও সাড়ে ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি ২৭.০৯ সে.মি,ব্রক্ষপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ২৪.১৪ সে.মি, তিস্তা নদীর পানি ২৮.৮৮ সেন্টিমিটার, আর ব্রক্ষপুত্র নুুনখাওয়া পয়েন্টে ২৬.৪১ সে.মি দিয়ে প্রবাহিত হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *