মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -২, দুই ঘন্টা সড়ক অবরোধ

জাতীয় ঢাকা

মাদারীপুরের ভাঙ্গাব্রীজ এলাকায় ঈগল পরিবহনের চাপায় এক ভ্যান চালক শুকুর গাজী(৩০) ও যাত্রী আমির বেপারী(৩৭) নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায, ঢাকা বরিশাল মহাসড়কে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ভাঙ্গাব্রীজ নামক স্থানে ঈগল পরিবহন এবং ভুরঘাটা থেকে আসা তিন যাত্রী নিয়ে একটি ভ্যান গাড়ী মস্তফাপুর আসছিল এসময় মুখোমুখী সংর্ঘষ।

ভ্যান চালক শুকুর গাজী(৩০) ও যাত্রী আমির বেপারী(৩৭) নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়েছেন নিহত আমির বেপারী একই উপজেলার বালীগ্রামের ইউনিয়নের ধুয়াসার গ্রামের বড়ধনুয়া এলাকার জোরাল বেপারীর ছেলে। এরপর স্থানীয় বিংক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গাব্রীজ এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি গাড়ী ভাংচুর করে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন আনলে দুই ঘন্টা পর যান চলাচাল স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টোশন অফিসার নুর মোহাম্মাদ সিকদার, জানান, আমরা সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সড়কদুর্ঘটনার নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *