ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন জয়ী

খেলাধুলা জাতীয় রংপুর

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার(৩১ মে) বিকেল ভূরুঙ্গামারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন একাদশ ও বলদিয়া ইউনিয়ন একাদশ। এতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন ২-০ গোলে বলদিয়া ইউনিয়ন একাদশকে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা উপস্থিত থেকে বিজয়ীদের ট্রফি বিতরণ করেন।

এসময় উপস্হিত ছিলেন আওয়ামীলীগের উপজেলা সভাপতি শাহজাহান সিরাজ, ওসি আলমগীর হোসেন,ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ মিরা, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *