ফুলবাড়ীতে বিসিপিআরটিএ এর বিজয় দিবস পালন

জাতীয় বিজয় ৫০ রংপুর সংগঠন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ সেলফোন রিপেয়ারিং টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ) ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রাম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস/২০২১ পালন করেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ২০২১) সকালে বিসিপিআরটিএ ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রামের সদস্যবৃন্দ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মৃতি স্মরণে এক মিনিট নীরবতা পালন করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন।

এসময় বিসিপিআরটিএ ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রামের সভাপতি শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম পারভেজ, সহ: সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, সহ: সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক মোকছেদুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিপন, নির্বাহী সদস্য বাবলু মিয়া, সোহেল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *