হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে, ড্রীম টাচ বাংলাদেশের আয়োজনে শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিতি ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা নিপা, সহ-প্রতিষ্ঠাতা মোঃ মাসুম হোসেন, সদস্য মোঃ নাসির উদ্দীন, স্বেচ্ছাসেবী সংগঠন জাগো’র প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক রুবেল মিয়া, রাজু মিয়া, হৃদয় কবির প্রমুখ।
কার্যক্রমটি বাস্তবায়ন করে স্বেচ্ছাসেবী সংগঠন জাগো।

