বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা

কুবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। নব নির্বাচিত কমিটির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক ড. মো: মোকাদ্দেস-উল-ইসলাম, সহ-সভাপতি ড. মিহির লাল […]

Continue Reading

বিজয় দিবস উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করলো আলোর প্রত্যয় ফাউন্ডেশন

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও ‘মানব কল্যাণে ক্ষুদ্র প্রচেষ্ঠা’ স্লোগান কে সামনে রেখে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় আলোর প্রত্যয় ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার রেলওয়ে ষ্টেশন, বড় বাজার কোটমোড় সহ শহরের বিভিন্ন জায়গায় এ কম্বল বিতরন করা হয়। […]

Continue Reading

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কুবিতে ম্যারাথন

কুবি প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস ম্যারাথন-২০২১। এতে দ্রুত মানব হয়েছেন প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সোহাগ আকন্দ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় বিজয়পুর রেলক্রসিং থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এসে শেষ হয় বিজয় দিবসের এ ম্যারাথন। এর আগে ম্যারাথনের উদ্ভোধন করেন উপাচার্য […]

Continue Reading

কুবিতে বিজয়ের উল্লাসে ফানুস উৎসব

কুবি প্রতিনিধি: দিনের ঝলমলে আলোতে গোধূলি ভর করছে। লালমাটির কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবে কুয়াশা নামতে শুরু করেছে। ক্যাম্পাসের গোল চত্ত্বরে অর্ধ শত মানুষের আনাগোনা। একদল গল্প আড্ডায় মশগুল। আরেকদিকে চলছে সবাইকে চমকে দেওয়ার কর্মযজ্ঞ। সন্ধ্যা নামতেই হাজির বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। মুহুর্তেই আকাশ জুড়ে ভরে যায় রংবেরঙের ফানুসে। মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীকে […]

Continue Reading

মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য/উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ বৃহষ্পতিবার বেলা ২:০০ ঘটিকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে […]

Continue Reading

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন

নোমান পারভেজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে, শিশু কিশোর সমাবেশ ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় ঐতিহ্যবাহী ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও আলোচনা সভায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি বীর […]

Continue Reading

ফুলবাড়ীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা, সংবর্ধনা ও দো’য়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সশস্ত্রবাহিনী অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার আয়োজনে আলোচনা ও সংবর্ধনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ২০২১) দুপুরে সংস্থার উপজেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুর মোহাম্মদ (অব.)। সকাল ৭:৩০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুর্ষ্পাঘ্য অরর্পন ও […]

Continue Reading

কিশোরগঞ্জে সবুজ ক্যানভাসে দেশপ্রেমের নিদর্শন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কৃষক রোমান আলী শাহ নিজের খামারবাড়িতে সবুজ ঘাসে ফুটিয়ে তুলেছেন জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা। আর এর ওপরেই লাল রঙে লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। তার এই সৃষ্টিশীল শিল্পকর্ম দেখতে স্থানীয়সহ আশপাশের লোকজন ছুটে আসছেন তার ‘কৃষিক্লাব’ নামের খামার বাড়িতে। মুগ্ধ হয়ে অনেকে ছবি […]

Continue Reading

চিলমারীতে মহান বিজয় দিবসে অসহায় মানুষের মাঝে জাগো’র শীতবস্ত্র বিতরণ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে, ড্রীম টাচ বাংলাদেশের আয়োজনে শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিতি ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা নিপা, সহ-প্রতিষ্ঠাতা মোঃ মাসুম হোসেন, সদস্য মোঃ নাসির উদ্দীন, স্বেচ্ছাসেবী সংগঠন জাগো’র প্রতিষ্ঠাতা […]

Continue Reading

ফুলবাড়ীতে বিসিপিআরটিএ এর বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ সেলফোন রিপেয়ারিং টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ) ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রাম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস/২০২১ পালন করেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ২০২১) সকালে বিসিপিআরটিএ ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রামের সদস্যবৃন্দ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মৃতি স্মরণে এক মিনিট নীরবতা পালন করে তাদের আত্মার মাগফেরাত কামনা […]

Continue Reading

৫০ বছর পর বাংলাদেশের টাকার মান পাকিস্তানি রুপির দ্বিগুণ

দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে পৃথিবীর বুকে ‘বাংলাদেশ’ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। হাজার বছরের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাঙালি। তবে যুদ্ধবিধ্বস্ত দেশে সৃষ্টি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। একদিকে দীর্ঘদিনের শোষণে পাকিস্তানিরা বাংলাদেশের অর্থনীতি আগেই ভঙ্গুর করে রেখেছিল। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ ও খরাজনিত কারণেও পিছিয়ে ছিল দেশের উৎপাদন ব্যবস্থা। ফলে যুদ্ধের […]

Continue Reading

বিজয় ছিনিয়ে আনার দিন আজ

বাঙালি জাতির হাজার বছরের আন্দোলন সংগ্রামের পথ বেয়ে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনার দিন আজ। মহান বিজয়ের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ ঘটে বাঙালির স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশের। মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তর […]

Continue Reading