ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন

জাতীয় ঢাকা বিজয় ৫০

নোমান পারভেজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে, শিশু কিশোর সমাবেশ ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় ঐতিহ্যবাহী ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও আলোচনা সভায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌর মেয়র গোলাম কবির, সহকারি কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ, ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান , ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, উপজেলা প্রকৌশলী আজিজুল হক, ধামরাই থানার ওসি তদন্ত ওয়াহিদ পারভেজ, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *