কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাপায় পোশাক শ্রমিক নিহত

জাতীয় ঢাকা

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাপায় হুমায়ুন আহম্মেদ নামে এক পোশাক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাড়ইপাড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন ময়মসিংহ জেলার ফুলপুর থানার মোঃ হাবিবুর রহমানের ছেলে। সে স্থানীয় ডিভাইন টেক্সটাইল কারখানায় শ্রমিক হিসাবে কর্মরত ছিল।

জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ ডিভাইন টেক্সটাইল কারখানার শ্রমিক হুমায়ুন ওই দিন দুপুরে ছাইকেল চালিয়ে কারখানায় যাওয়ার পথে বাড়ইপাস্থ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌছিলে পিছন দিক থেকে আগত একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সালনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন,চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *