এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাজিমখান উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নাজিমখান উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে অধ্যক্ষ মোঃ আইয়ুব আলীর আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ এরশাদুল হক, যুগ্ম সচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়,আরাফাত রহমান সিনিয়র সহকারী সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আকবর আলী সরকার, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনীম, রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনূর মোঃ আক্তারুজ্জামান, অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা,চাকির পশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, নাজিমখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া, নাজিমখান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম আমিন, নাজিম খান ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা বকশি প্রমুখ।

