নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মে) ২৯ রমজান বিকেলে বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে অত্র প্রতিষ্ঠানের এস,এসসি ১৯৯৯ থেকে ২০২১ সালের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অত্র প্রতিষ্ঠানের মৌলভী শিক্ষক মোঃ আব্দুর রহিম সকলের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, বর্তমান সভাপতি মোঃ শহিদুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাই, উত্তম কুমার মোহন্ত, মোঃ খলিলুর রহমান, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থীরা সহ-আরো অনেকে।

