কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী OORTI-কুমিল্লা ইউনিভার্সিটি ক্যারিয়ার ফেয়ার-২০২১’। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও SOORTI (সূর্তি) লিমিটেড যৌথ আয়োজনে অনুষ্ঠান শুরু হবে আগামীকাল ৭ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
জানা যায়, ‘SOORTI-কুমিল্লা ইউনিভার্সিটি ক্যারিয়ার ফেয়ার-২০২১’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য থাকছে জীবনবৃত্তান্ত জমা দেওয়া সুযোগ। এছাড়া ক্যারিয়ার বিষয়ক কর্মশালা থাকবেন মার্কেটিং বিষয়ক নানা আলোচনা। চাকরীর সুবিধা দিতে এই ক্যারিয়ার ফেয়ার আটটি বুথে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের গ্রাজুয়েটরা জীবনবৃত্তান্ত জমা দিতে পারবে এবং সকল শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ২০-২৫ জন গ্রাজুয়েটের চাকরির ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানের কর্মশালায় প্রশিক্ষণ দিবেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কপিলা মেন্ডিস, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মুহাম্মদ ইমরান, এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সিওয়ান্দি থালাহিতিয়াগালাসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষকবৃন্দ।
সোমবার বেলা ৩ টায় সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন সূর্তি টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড’র মানবসম্পদ বিভাগের প্রধান সেওয়ান্দি থালাহিতিয়াগালা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে দেখে এ বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি জনবল নিয়োগে আগ্রহী হয়েছি আমরা। পেশাদার জীবনে যাওয়ার আগেই শিক্ষার্থীদেরকে আরও বেশি দক্ষ করে তুলতে আমরা দু’দিন ব্যাপি ক্যারিয়ার ফেয়ার, কর্মশালা ও মানবাধিকার আলাপ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছি।’
ক্যারিয়ার বিষয়ক এ কর্মশালার প্রথমদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
এছাড়াও উপস্থিত থাকবেন সূর্তি টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড’র প্রধান পরিচালনা কর্মকর্তা কপিলা মেন্ডিস, কোম্পানির প্রধান অর্থ পরিচালক মোহাম্মদ ইরফান, অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।
কর্মশালার শেষদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এতে মডারেটর হিসেবে উপস্থিত থাকবেন সূর্তি বাংলাদেশ লিমিটেড’র মানবসম্পদ বিভাগের প্রধান সেওয়ান্দি থালাহিতিয়াগালা, মার্কেটিং বিভাগের প্রভাষক সাবিকুন নাহার বিপাশা ও নিশাত নিগার।

