পানির অভাবে পাট জাগ দিতে পাচ্ছেন না পাট চাষীরা

কৃষি ও প্রকিৃতি জাতীয় রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে খালে-বিলে ডোবায়, নালায় ও পুকুরে পর্যাপ্ত পরিমান পানি না থাকায়, পাট জাগ দিয়ে পচাতে পাচ্ছে না চাষীরা। কৃত্রিম উপায়ে ডোবা নালায় সেলো- মেশিন দিয়ে পানি সেচের ব্যবস্থা করে পাট জাগ দিচ্ছেন তারা। এতে করে পাটের গুনগত মান নষ্ট হচ্ছে, অন্য দিকে আর পাটের দাম কম পাওয়ার আশঙ্কায় ভুগছেন চাষীরা। অনেক চাষী এখনো পাট কাটা শুরু করেনি পানির অভাবে। কারণ পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া না গেলে পাট কেটে কি করবেন এ নিয়ে চরম হতাশায় কৃষকরা।

রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার আব্দুস সালাম (৪৯), মঞ্জু মিয়া (৫০), আঃ জলিল (৬০) ও হামিদুল ইসলাম বলেন, তারা চরের জমিতে পাট চাষ করেন। পাট কেটে পানির অভাবে জাগ দিতে না পেরে তারা পেদি খাওয়া বিলে নিয়ে এসেছেন। অন্য জায়গায় নিয়ে পাট জাগ দেয়া, আশ ছড়ানোর পর কাটিসহ তা বাড়ীতে নিয়ে যাওয়া, কৃষকের খরচ সব মিলে বাড়তি টাকা দিতে হবে। চিলমারী ইউনিয়নের কৃষক আব্দুল হাই জানান,পাট কেটে জাগ দিতে না পারলে আবাদে যে খরচ হয়েছে তা তুলব কি করে।

চলতি বছর উপজেলায় ৩৮’শ ৫০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকরা। পাট উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে প্রায় ১০৩ মেট্রিক টন। উপজেলা কৃষি অফিসার প্রণয় কৃষাণ দাস বলেন, এ বছরে বৃষ্টি বন্যা না হওয়ায় খাল-বিল ডোবা, নালায় পর্যাপ্ত পরিমান পানির অভাবে পাট পচাতে সমস্যায় ভুগছেন চাষীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *