অঘটন নয়, বাংলাদেশের দাপুটে জয়

ক্রিকেট খেলাধুলা জাতীয়

৯ আগস্ট ২০২১ (সোমবার) বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

বাংলার দামাল ছেলেদের দাপুটে বোলিং এবং অসাধারণ নেতৃত্বে অস্ট্রেলিয়া অল-আউট হয়েছে মাত্র ৬২ রানে যা টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন স্কোর। এর আগে তাদের সর্বনিম্ন স্কোর ছিলো ৭৯।

বাংলাদেশের প্রথম দুই ম্যাচ জয়ের পরেও আন্তর্জাতিক কিছু গণমাধ্যম বিষয়টিকে অঘটন বলে আখ্যায়িত করেছে যার দাঁতভাঙা জবাব দিলো বাংলার দামাল ছেলেরা।

বাংলাদেশ সফর নিয়ে বরাবরই অনাগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। নানা শর্ত জুড়ে দিয়ে জন্ম দিয়েছে সমালোচনার কিন্তু সিরিজ খেলতে এসে এমন লজ্জাজনক হার কি কখনো কল্পনা করতে পেরেছিল ‘নাক উঁচু’ অস্ট্রেলিয়ানরা ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *