নীলফামারীতে জেলা পরিষদ কর্তৃক প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

জাতীয় রংপুর

নীলফামারী জেলা পরিষদ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদেয় উপহার (কোভিড-১৯) করোনা ভাইরাস প্রতিরোধ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে জেলার ডিমলা উপজেলার জেলা পরিষদ ডাক বাংলো মাঠে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সচিব জয়নুল আবেদিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, জেলা পরিষদের প্যানেল মেয়র মেহেরুন আক্তার পলিন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগেের আহবায়ক ফেরদৌস পারভেজ, জেলা পরিষদ সদস্য আব্দুল মতিন, সেলিম সরকার লেবু, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, সিএটু চেয়ারম্যান শ্যামল সরকার প্রমূখ।

জেলা পরিষদ চেয়ারম্যান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বৈশ্বিক করোনা ভাইরাসের মহামারি মোকাবেলায় জেলায় মোট ৭ হাজার প্যাকেট সুরক্ষা সামগ্রী বিতরণ করার জন্য দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিমলায় ৯০৫ জনকে ৯০৫ প্যাকেট, জলঢাকা উপজেলায় ৬৫০টি, কিশোরগঞ্জে ৬২৫টি সৈয়দপুরে ৬০০টি, ডোমারে ৪৫০টি, চিলাহাটিতে ৩৫০টি ও নীলফামারী সদরে ১৬০০টি সুরক্ষা প্যাকেট বিতরণ করা হলো। প্রতি প্যাকেটে ১টি হ্যান্ড স্যানিটাইজার, ১টি হ্যান্ড ওয়াস, ১টি সাবান ও ৫ পিচ মাস্ক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *