ধামরাইয়ে কৃষি অফিসার এর উদ্যোগে ৫০০০ তাল গাছের বীজ রোপন

কৃষি ও প্রকিৃতি জাতীয় ঢাকা

মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দূর্বার”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিস কর্তৃক বজ্রপাত নিরােধক তাল গাছের বীজ চারা রােপন করা হয়।

ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের রাস্তা সৌন্দর্যবর্ধন, বজ্রপাত নিরোধক ও রাস্তার মাটি ক্ষয় রোধে ৫০০০ তাল গাছের চারা রোপনের ধারাবাহিকতায় আজকে প্রথম দিনে ৩০-০৮.২০২১ইং রোজ সমবার সকাল ১০টার সময় শরীফবাগ ধামরাই কালিয়াকৈর রোডে ২০০০ তাল গাছের চারা রোপণে ধামরাই উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি।

নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি দৈনিক আলোচিত কন্ঠ পত্রিকা, দৈনিক দেশ সেবা এবং বঙ্গ নিউজ কে বলেন গাছ আমাদেরকে সুশীতল ছায়া দান করে, ভূমির ক্ষয় রোধ করে। পুষ্টিকর ফল ও ঔষধ এর উৎস গাছ। সৌন্দর্য বর্ধন ও বিনোদনে গাছের ভূমিকা অনস্বীকার্য। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট এলাকার অন্তত: ২৫% বন এলাকা থাকা উচিৎ।

ধামরাই উপজেলা কৃষি অফিস এর বাস্তবায়নে আরো উপস্থিত ছিল ধামরাই উপজেলা চেয়ারম্যান জনাব মোহাদ্দেস হোসেন,সদর ইউপি চেয়ারম্যান সাহেব আলী সহ উপজেলার সকল কৃষি কর্মকর্তারা উপস্থিতে তাল গাছের চারা রোপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *