শোকদিবসে কুড়িগ্রামে মানবিক বাংলাদেশ সোসাইটির খাবার বিতরণ

জাতীয় রংপুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২১ উপলক্ষে মানবিক বাংলাদেশ সোসাইটি,কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে খাবার বিতরন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার দুপুরে মানবিক বাংলাদেশ সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দরা পৌরবাজার সহ প্রেসক্লাব এলাকায় পথচারীদের মাঝে এসব প্যাকেট খাবার বিতরণ করা হয়।

এসময় সংগঠনটির সভাপতি প্রদীপ সরকার, সেক্রেটারি নিনাদ বকসি,উপদেষ্টা খ.ম.আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক সফি খান, রাজু মুস্তাফিজ প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *