ধামরাই থানার কুশুরা ইউনিয়নে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
সকালে কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বাদ আছর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান (সাবেক সদস্য পরিচালক বিএসডিসি), ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মামুন, ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব মোঃ শাহীন, ঢাকা জেলা উত্তরের সংগ্রামী সহ-সভাপতি জনাব মোঃ আসাদুজ্জামান রনী, ধামরাই উপজেলা ছাত্রলীগের অন্যতম সদস্য জনাব মোঃ শুহেল রানা, ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম সংগ্রামী সদস্য জনাব মোঃ রাব্বী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

