ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ রমজান (২৮ এপ্রিল) ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে এশিয়ান টেলিভিশনের সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, আশি ও নব্বই দশকের সফল ছাত্র নেতা উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারন সম্পাদক মুছাব্বীর রহমান হ্যাভেন।

আরো উপস্থিত ছিলেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল, কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, সহ যুগ্ন আহবায়ক তোফাজ্জল হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল, সিনিয়র সাংবাদিক এইচ এম বাবুল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম মোহন্ত ও সম্পাদক জাহাঙ্গীর আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও ইফতার মাহফিলে দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাইতুস সালাম হেফজুল কোরআন একাডেমির পরিচালক মাওলানা মোহাম্মদ জোবায়ের হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *