ভূরুঙ্গামারীতে ১০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পুর্ণ ‘পুষ্টি ব্যাগ’ বিতরণ

জাতীয় রংপুর

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ’২০২২ উপলক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পুর্ণ ‘পুষ্টি ব্যাগ’ বিতরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পুর্ণ ‘পুষ্টি ব্যাগ’ বিতরণ করা হয়। প্রতিটি ব‍্যাগে রয়েছে পোলাওয়ের চাল, সেমাই, চিনি, ডাল ও তেল।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমসহ অন‍্যান‍্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *