ধরলা ব্রিজ পাড়ে যুবকের উপর হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

অপরাধ জাতীয় রংপুর

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ধরলা ব্রিজ পূর্ব পাড়ের প্রস্তাবিত শেখ রাসেল শেখ রাসেল শিশু পার্কে রাতের অন্ধকারে ফুলবাবু (১৯) নামের এক যুবকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

বৃহস্পতিবার (৩ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ওই যুবক উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নেন বালাডোবা গ্রামের মোঃ পাষান আলী ছেলে।

ধরলা ব্রিজ এলাকার আরিফুর ইসলাম বলেন, আমি নদী রক্ষা বাঁধের উপর দিয়ে আসতে ছিলাম,পাশে দেখি একজন চিল্লাছে আর বলছে আমাকে বাঁচান। আমি ভয়ে দৌড় দিয়ে সামনে কয়েকজন কে দেখতে পাই, বলি একজনের গলা কেটেছে কে বা কাঁহারা। পরে ওই ছেলে গুলি তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের লোকজন ঘটনাস্থলে রয়েছে। আমরা বিষয়টি দেখছি,প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *