ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ঘটনায়, পরিবার পেল অর্থ সহায়তা

জাতীয় রংপুর

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নে পানিতে ডুবে মারা যাওয়া ৩ শিশুর পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে নিহত ওই তিন শিশুর পরিবারকে এ অর্থ প্রদান করা হয়।

উল্লেখ্য; গত রোববার (৩০ মে) দুপুরে বাড়ি সংলগ্ন নালায় গোসল করতে গিয়ে শেফালী আক্তার (৫), জেসমিন খাতুন (৪), ও সাদিয়া জাহান (৫) পানিতে ডুবে মারা যায়। এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তিন শিশুর পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করেন এবং অভিভাবকদের প্রত্যেককে ১৫ হাজার করে টাকা প্রদান করেন।

এ সময় কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা ও প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *