ভূরুঙ্গামারীতে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ক‍্যাম্পেইন অনুষ্ঠিত

কৃষি ও প্রকিৃতি জাতীয় রংপুর

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কৃষকদের দোরগোড়ায় কৃষি ঋণ সেবা পৌঁছে দিতে সোনালী ব্যাংক লিমিটেডের ভূরুঙ্গামারী শাখা প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও খেলাপি ঋণ আদায় মহাক্যাম্পের আয়োজন করে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় ১৭ জনকে ১৩ লাখ ৫০ হাজার টাকা কৃষি ঋণ দেওয়া হয়।

সোনালী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক করেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে ঋণ বিতরণ ও খেলাপি ঋণ আদায় ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ওহায়েদুননবী। বিশেষ অতিথি ছিলেন শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

অন্যদের মধ্যে সিনিয়র অফিসার উত্তম কুমার সরকার ও ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *