ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী ডাকবাংলো প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিমল চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল উপস্থিত ছিলেন।

এছাড়াও শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *