ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় গরু আটকের সময় বিজিবির গুলিতে আহত ১

জাতীয় রংপুর

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় গরু আটকের সময় বিজিবির টহল দলকে বাঁধা দেবার অভিযোগে বিজিবির ফাঁকা গুলি বর্ষণ করেছে। এক ব্যক্তি আহত হবার খবর পাওয়া গেছে।

জানাগেছে, বুধবার দিবাগত রাতে দক্ষিন ছাট গোপালপুর সীমান্ত দিয়ে গরু পাচারের সময় দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের একটি টহল দল চোরাকারবারিদের ধাওয়া করে। এসময় চোরাকারবারিরা ৪টি ছোট গরু নিয়ে পালিয়ে দক্ষিনছাট গোপালপুর গ্রামের আসাদুল ইসলামের (৪০) বাড়ির গোয়াল ঘরে রাখে।

এসময় নায়েব সুবেদার নুরুল হুদার নেতৃত্বে টহল দল ঐ বাড়ি ঘেরাও করলে স্থানীয় গ্রামবাসী একতাবদ্ধ হয়ে তাদের নিজেদের গরু দাবী করে বিজিবিকে চ্যালেঞ্জ করে।

পরে বিজিবি আত্মরক্ষার জন্য দুরাউন্ড (এসএমজি) গুলি করে। এতে উত্তর তিলাই গ্রামের কেতু শেখের পুত্র জহুরুল হক পায়ে গুলি বিদ্ধ হয়। সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে। স্থানীয় গ্রামবাসির অভিযোগ আসাদুলের পালিত গরু বিজিবি পাচার করা গরু সন্দেহে আটক করতে গেলে গ্রামবাসী বাঁধা দিলে তারা গুলি ছুড়ে এবং একজন পায়ে গুলি বিদ্ধ হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল মোত্তাকিম জানান, চোরাকারবারীরা বিজিবির টহল দলে হামলা করলে বিজিবি ফাঁকা গুলি ছুড়ে। এতে কেউ আহত হয়েছে কিনা খেঁাজ নেয়া হচ্ছে। এব্যাপারে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, গোলাগুলির কথা তিনি শুনেছেন তবে এখন পর্যন্ত কেউ মামলা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *