ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

জাতীয় রংপুর হোম

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় আ’ লীগ-ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলিফ উদ্দিন (৬০) এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভাঙ্গামোড় ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সৈয়দ সবুজ রানা (২৭)। সৈয়দ সবুজ রানা উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বারাইতারী গ্রামের নজির হোসেন ছেলে।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন ওই দুই নেতা। বুধবার সন্ধ্যায় তারা বাড়ীতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম আওয়ামীলীগ ও ছাত্রলীগের ওই দুই নেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *