সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় জাতীয় শোক দিবস পালন

জাতীয় দিবস রংপুর

সারা দেশের ন্যায় বাংলাদেশের সর্ববৃহৎ সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৭ টায় সদ্য জাতীয়করণ ঘোষিত শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার শাহ্ নুর আলম, বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের সমন্বয়় কমিটি দাসিয়ারছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, জেবের আলী, শামসুল হক ও দাসিয়ার ছড়া আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক নুর আলম, ছাত্রলীগ নেতা জাকির সরকার সহ আরো অনেকে।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর পরিবারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহ সুপার হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *