ভূরুঙ্গামারীতে মধ্যে রাতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মধ্যে রাতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া বারোটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে। মৃত ওই কলেজ ছাত্রের নাম মোশাররফ হোসেন (১৯)। সে সোনাহাট স্থলবন্দর কাঁচা বাজার এলাকার আক্কাস আলীর পুত্র। মোশারফ সোনাহাট ডিগ্রি […]

Continue Reading

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ম্যাক্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভিপি মুহাম্মদ ফজলুল হক। গত মঙ্গলবার রাতে ভূরুঙ্গামারী প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক। মতবিনিময় সভায় ম্যাক্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফজলুল হক ভূরুঙ্গামারী উপজেলার মানুষের উন্নয়ন […]

Continue Reading

কুড়িগ্রামের ১৬ নদ-নদীর চর-দ্বীপচরে এখন সাদা কাশফুলের মেলা 

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: চলছে শরৎকাল। কুড়িগ্রামের চারদিকে সাদা মেঘের ভেলার মত ভেসে উঠেছে সাদা কাশফুলের মেলা। কাশফুল দিয়ে ছড়িয়ে আছে জেলার বিভিন্ন চর-দ্বীপচর গুলো। ১৬টি নদ-নদীর অববাহিকায় জেগে ওঠা প্রায় ৪৫০ টি বালুর চর-দ্বীপচরে দৃশ্যমান হচ্ছে বিস্তৃত সাদা কাশফুলের সমারোহ। জেলায় কোথাও তেমন বিনোদন স্পট না থাকায় প্রকৃতিপ্রেমী তরুন-তরুনী সহ সব স্তরের মানুষ ছুটছে […]

Continue Reading

ভূরুঙ্গামারীতে জাতীয় কন‍্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ‘সময়ের অঙ্গীকার, কন‍্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় কন‍্যা শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা […]

Continue Reading

কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী তিথীতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী তিথীতে দক্ষিণপাড়া সার্বজনীন মন্দিরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সোমবার দুপুর ১২ টায় কুমারী পূজায় শত শত দর্শনার্থী ও পূজারী অঞ্জলী প্রদানসহ প্রার্থনা অংশ নেয়। এ সময় কুমারী পূজা পরিদর্শনে এসে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার […]

Continue Reading

কুড়িগ্রামে এসএসসি’র প্রশ্ন ফাঁসের ঘটনায় আরো দুই সহকারী শিক্ষকের দুই দিনের রিমান্ড

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের আরো দুই সহকারী শিক্ষক আমিনুর রহমান রাসেল ও জোবায়ের হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সুমন আলি শুনানি শেষে এ আদেশ দেন। গত ২৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা […]

Continue Reading

৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ মুসলিম স¤প্রদায়ের ঈদে মিলাদুন্নবী ও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৯ দিনের জন‍্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বন্ধের ঘোষণা করা হয়। এসময় সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও […]

Continue Reading

ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে ফুলবাড়ী থানা পুলিশ এর উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল এগারোটায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পুলিশ কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ সদস্য ও আনসার সদস্য গণ এ ব্রিফিং প্যারেডে অংশ নেয়। ব্রিফিং প্যারেডে মোঃ ফজলুর রহমান, অফিসার ইনচার্জ ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম এর […]

Continue Reading

ভূরুঙ্গামারীতে বিজিবি’র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের আয়োজনে এবং কুড়িগ্রাম সিভিল সার্জনের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর ধলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের সুবেদার মেজার মোঃ মজিবুর রহমান। এসময় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ও চরাঞ্চলের প্রায় ৫ শতাধিক হতদরিদ্র […]

Continue Reading

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় কেন্দ্র সচিবের তিন দিনের রিমান্ড মঞ্জুর

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি প্রশ্নপত্র ফঁাসের প্রধান আসামী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো: লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকাল ১১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সুমন আলী শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী আসামী লুৎফর রহমানের তিন […]

Continue Reading

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেবেন চন্দ্র রায় (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত পথচারী ওই এলাকার মৃত মনমোহন চন্দ্র রায়ের ছেলে। বুধবার সন্ধার পরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের শিবমন্দির থেকে দুই শত গজ উত্তরে বালারহাট-বকুলতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বালারহাট বাজার থেকে বাড়ী যাওয়ার পথে ওই […]

Continue Reading

ভূরুঙ্গামারীতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশির বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার সকালে ওই গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে জোবায়ের হোসেন(৫) প্রতিবেশী ফরমান আলীর বাড়িতে খেলতে যায়। সেখানে ফরমান আলীর উঠানের বৈদ‍্যুতিক লাইনে […]

Continue Reading

ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামে অবস্থিত কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবে সংবাদ সম্মেলন করে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ২০২২ এর বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার সকাল ১১ টায় বরেণ্য সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সহযোগিতায় গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার এ […]

Continue Reading

ভূরুঙ্গামারীতে খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ড বিতরণে নেয়া হচ্ছে টাকা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবী ইউনিয়ন পরিষদে খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ড নিতে গিয়েছিলেন কর্মহীন হতদরিদ্র লোকমান হেকিম। নামে হেকিম থাকলেও তিনি তেমন চিকিৎসক নন। তিনি মাঝেমধ্যে লোকজনকে টোটকা চিকিৎসা দিয়ে ও অন্যের ফরমায়েশ খেটে জীবিকা নির্বাহ করেন। কার্ড নিতে এসে তিনি জানতে পারেন কার্ড প্রতি ১২০ টাকা দিতে হবে। এই টাকা দেয়ার সামর্থ্য তার নেই। […]

Continue Reading

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ৬ জন সাময়িক বরখাস্ত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ৫ শিক্ষক ও এক অফিস সহায়ককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ ৫ শিক্ষকের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান পলাশ। তিনি জানান, শত্রুতাবশত সাধারণ শিক্ষকদের যদি কেউ ফাঁসিয়ে […]

Continue Reading

কুড়িগ্রামে প্রায় অর্ধশতাধিক বাই সাইকেলসহ দুই চোর আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশের অভিযানে ধরলা সেতু সংলগ্ন একটি বাড়ি থেকে অর্ধশতাধিক বাই সাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা বাইসাইকেল চোর ও চোরাই সাইকেল মজুদ ও বিক্রয় চক্রের ০২ জন সক্রিয় কুখ্যাত চোরকে আটক করে পুলিশ। ২৫ সেপ্টম্বর রবিবার রাতে সদর থানা পৌর এলাকার একতা পাড়ায় এই অভিযান চালায়। এসময় ভেলাকোপা এলাকার ব্যাপারী পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে […]

Continue Reading

কুড়িগ্রামে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের চতুর্থ জেলা সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি: “মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়”-এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলননের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন- নজরুল গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত ভট্রাচার্য, কেন্দ্রীয় প্রতিনিধি নুরুল মতিন সৈকত, বীর […]

Continue Reading

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর নেহাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও যথাসময়ে পরীক্ষা শেষের দাবীতে মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী জাকিউল ইসলাম, মাহিন হাবীব, রাফিউল ইসলাম। বক্তারা বলেন, পরীক্ষায় কোন প্রশ্ন […]

Continue Reading

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরো তিনজন গ্রেফতার

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরোও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ মোট ৬ জনকে গ্রেফতার করলো পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ‍কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। দুই শিক্ষককে গতকাল সকালে জিজ্ঞাসাবাদের […]

Continue Reading

কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২৯ জন কে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা থেকে এসব অপরাধীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। জেলা পুলিশ সূত্র জানায়, জি আর ওয়ারেন্ট মুলে ৭জন, সি আর ওয়ারেন্ট মুলে ৫ জন, সাজাপ্রাপ্ত পলাতক ১ জন, নিয়মিত মাদক মামলায় ১২ জন, […]

Continue Reading