৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম

জাতীয় রংপুর

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
মুসলিম স¤প্রদায়ের ঈদে মিলাদুন্নবী ও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৯ দিনের জন‍্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বন্ধের ঘোষণা করা হয়। এসময় সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, আগামী ১লা অক্টোবর শনিবার থেকে ৯ই অক্টোবর রবিবার মোট ৯দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গা উৎসব ও মুসলিম উম্মাহর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে। আগামী ১০ই অক্টোবর থেকে বন্দরটির চালু হবে।

সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ রহুল আমীন জানান, দূর্গা পূজা ও ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আগামী ১ থেকে ৯ অক্টোবর সোনাহাট স্থল বন্দর ছুটিতে থাকছে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *