ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে ফুলবাড়ী থানা পুলিশ এর উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল এগারোটায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পুলিশ কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ সদস্য ও আনসার সদস্য গণ এ ব্রিফিং প্যারেডে অংশ নেয়।

ব্রিফিং প্যারেডে মোঃ ফজলুর রহমান, অফিসার ইনচার্জ ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), কুড়িগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুমন দাস, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ী কুড়িগ্রাম, জনাব সুমন রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাগেশ্বরী-ফুলবাড়ী সার্কেল কুড়িগ্রাম, জনাব সারোয়ার পারভেজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফুলবাড়ী থানা, জনাব ফরহাদ আলম চৌধুরী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা দূর্গা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনাব ভারত চন্দ্র রায়।

উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত পুলিশ কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ সদস্য ও আনসার সদস্য গণের উদ্দেশ্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *