‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকগণের ভূমিকা এবং শিক্ষকগণের প্রতি শিক্ষার্থী সহ সকলের শ্রদ্ধাবোধ ও সম্মান বৃত্তি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
৫ অক্টোবর -২৩ ফুলবাড়ী ডিগ্রী কলেজের আয়োজনে সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে কলেজ হল রুমে অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডি’র সদস্য হারুন অর রশীদ, ওয়াহেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপধ্যক্ষ নুর ইসলাম শেখ (অব:), শিক্ষক প্রতিনিধির সাধারণ সম্পাদক হ স ম জয়নুল আবেদীন প্রমুখ।

