ভূরুঙ্গামারীতে ইসলামী ব‍্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

জাতীয় রংপুর

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ইসলামী ব‍্যাংক বাংলাদেশ ভূরুঙ্গামারী শাখার আয়োজনে “সার্বজনীন কল্যানে মাহে রমজান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় শাখা প্রাঙ্গণে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনের ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন ও ওসি আলমগীর হোসেন।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদরাসার আরবি প্রভাষক ও ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহবুবুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী শাখা প্রধান ও ব্যাংকের এফএভিপি একেএম মোজাহারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ভূরুঙ্গামারী শাখার ম‍্যানেজার অপারেশন মোঃ নূরুল ইসলাম।

এসময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেত্ববৃন্দ, শিক্ষক, সাংবাদিক, উপজেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব‍্যবসায়ীগণ, ব‍্যাংকের কর্মকর্তা-কর্মচারিসহ প্রায় পাঁচ শতাধিক লোক উক্ত ইফতার মাহফিলে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *