ফুলবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: “বিনিয়গে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার” প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাশিপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবে এ দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে আবৃত্তি শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) মলিহা খানম। তিনি বলেন,”নিজেরা কন্যা শিশুসহ অন্যান্য সকল দিকে সচেতন হলে সমাজটাও বদলে যাবে।”

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেহেলী পারভীন, কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক পবিত্র সরকার ও জেন্ডার প্রমোটর তিতাস রায় এর নেতৃত্বে শিক্ষার্থীদের পরিবেশনায় গান ও আবৃত্তি পরিবেশিত হয়। সবশেষে কিশোর-কিশোরীদের নির্ধারিত পোশাক ও পরিচয় পত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *