মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই মাদক কারবারি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের লামাপাড়া এলাকার মৃত মছদ্দর আলীর পুত্র মোঃ নানু মিয়া (৩০)।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে গোপন সুত্রের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর এলাকার ভাই ভাই অটো রাইস মিলের সামনে থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষন রায় বলেন, আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

