নিজ বাড়িতে মদ তৈরি, দেড়শো লিটার চোলাই মদসহ নারী আটক

অপরাধ জাতীয় ঢাকা

নিজ বাড়িতে মদ তৈরিকালীন সময়ে দেড়শ লিটার চোলাই মদ সহ এক নারী মাদককারীকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নামা কালিয়াকৈর এলাকার শাহজাহানের বাড়ি থেকে চোলাই মদ জব্দ করে এক নারী মাদক কারবারি আটক করা হয়।

আটক করার আগে ঐ নারী মাদক কারবারি বিপুল পরিমাণ চোলাই মত তৈরি করছিল। এমন সময় এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে মদসহ এক নারীকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়শ লিটার চোলাই মদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর মো. মাসুম আলী জানান, শাজাহানের বাড়িতে চোলাই মদসহ এলাকাবাসী এক নারীকে আটক করেছে।

কালিয়াকৈর থানার (এসআই) ফরিদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চোলাই মদসহ এক নারীকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *