বিষন্ন সুন্দর
আমাদের দেখা হবে;
বিষন্ন কিছু সময় কেটে যাওয়ার পর।
আমাদের দেখা হবে;
আপনার আমাকে ছেড়ে যাওয়ার পর।
আমাদের দেখা হবে;
দুটো আলাদা সত্ত্বা তৈরি হওয়ার পর।
আমাদের দেখা হবে;
নতুন কাউকে আপন করে নেওয়ার পর।
আমাদের দেখা হবে,
নেশাতুর কোন রাতে বার থেকে বের হওয়ার পর;
আমাদের দেখা হবে,
শরীরের প্রত্যেকটা ভাঁজে কারো স্পর্শ নেওয়ার পর;
আমাদের দেখা হবে,
অন্য কারো স্পর্শে শরীর জাগ্রত হওয়ার পর;
আমাদের দেখা হবে,
কামনায় দু’টো শরীর মনে অন্য নাম স্মরণের পর;
আমাদের দেখা হবে,
আমাদের ইচ্ছেগুলো ক্ষমতা হারানোর পর;
আমাদের দেখা হবে,
সমাজের তুচ্ছ নিয়মগুলো জীবন ধংসের পর;
আমাদের দেখা হবে,
আমাদের ভাবনা কেটে যাওয়ার পর;
আমাদের দেখা হবে,
অতীতের সময়গুলো বিষন্ন সুন্দরে রূপ নেয়ার পর!
কবিতাঃ বিষন্ন সুন্দর
তাং- ১৪.০৩.২০২৩
হৃদয় হোসেন ডিউক
ছাত্র, ঢাকা কলেজ।


