দৈনিক আমার সংবাদ’র শ্রীমঙ্গল প্রতিনিধি সন্ত্রাসী হামলায় আহত

জাতীয় সিলেট

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘দৈনিক আমার সংবাদ’র শ্রীমঙ্গল প্রতিনিধি সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে। আহত সাংবাদিকের নাম সোলেমান আহমেদ মানিক।

প্রতিবেদন লেখা পর্যন্ত সে শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসারত থাকা অবস্থায় তার সাথে বিস্তারিত কথা বলা যায়নি।

তবে সাথে থাকা স্বজনদের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার (১৬ মে) বাদ মাগরিব মোটরসাইকেল যোগে শহর থেকে বাসায় ফেরার পথে কলেজ রোডস্থ উদয়ন বালিকা উচ্চবিদ্যালয় স্কুলের সম্মুখে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে।

সোলেমান আহমেদ মানিক প্রাণে বাঁচতে দৌড়ে শ্রীমঙ্গল থানায় প্রবেশ করেন। পরে শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে রেফার্ড করে। সাংবাদিক মানিক কালিঘাট সড়ক অতিক্রম করতে নিরাপত্তাহীনতার কথা জানালে, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শ্রীমঙ্গল থানা পুলিশের দুটি টিম স্কটের মাধ্যমে ভুক্তভোগীর বাসায় পৌঁছে দেন।

আতঙ্কিত সাংবাদিকের পরিবার মানিকের চিকিৎসা করাতে সময় দিচ্ছে। মামলার বিষয়ে প্রস্তুতি চলছে। এই মুহুর্তে সাংবাদিক ও তাঁর পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তার শরিরের বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। স্থানীয় একটি প্রভাবশালী মহল সংবাদ লেখালেখিতে ক্ষুব্ধ হয়ে হামলা করিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *