হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ শহীদ মিরাজ -তপন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ঢাকার পশ্চিমাঞ্চলের ২১ উপজেলার আড়াই হাজার মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের মিলনমেলা।
সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন ষ্টেডিয়ামে আয়েজিত মিলনমেলায় সকাল ৮ টা থেকেই বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা আসতে শুরু করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মলে হক ও উদ্বোধক হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি,দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা:এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, মিলনমেলার আয়োজক কমিটির আহ্বায়ক সংসদ সদস্য বেনজীর আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

