নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম এর আয়োজনে বুধবার ১৭ মে /২৩ ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রধান শিক্ষক গেলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রাউফুল ইসলাম উপ-পরিচালক দুদুক, সজেকা, কুড়িগ্রাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, কানাই চন্দ্র, হোসেন আলী, ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জোহরা, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

