মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছনকা-মাকারকুল গ্রামে আবু-বকর সিদ্দিক নামে আড়াই মাসের শিশুকে রোববার ভোররাতে সিঁধকেটে চুরি করে।
ঝন্টু ও সজল নামের দুই মাদকসেবি শিশুটিকে নিয়ে দৌলতপুর উপজেলার খলিশাডহুড়া গ্রামের নিঃসন্তান তাসলিমা বেগমের কাছে মাত্র এক হাজার টাকায় বিক্রি করে দেয়।
আবুবকরের বাবা আরিফ হোসেন অভিযোগ করে জানান, রোববার ভোরে ঘুম থেকে জেগে দেখতে পাই ঘরের দরজা খোলা, বাতি জালালে দেখি ঘরের ভেতর বড় ধরণের সিঁধকাটা, স্ত্রী জেসমিন আক্তার কে ডাকতে গিয়ে দেখি বিছানায় আমার শিশু সন্তান আবুবকর নেই, নিরোপায় হয়ে তখনই মসজিদের মাইকে প্রচার করাই বিষয় টা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝন্টু ও সজল এরা দুজনই মাদকাশক্ত, নেশার টাকা যোগাড় করার জন্য ওই শিশুটিকে ঘরের সিধঁ কেটে চুরি করে ১ হাজার টাকায় তাসলিমার কাছে বিক্রি করে দেয়।

