মানিকগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু

জাতীয় ঢাকা

মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে আনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার(৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের চর বাইলজুরি গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ারা বেগম চরবাইলজুরি গ্রামের কৃষক ইছাক মিয়ার স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুর রহমান জানান, বাড়ির পাশে একটি খোলা মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান আনোয়ারা বেগম।

এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম মারা যান। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পরে তাকে মাঠ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *