নাগেশ্বরীর কচাকাটায় বিদেশি মদ, ইয়াবা, গাঁজা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার

জাতীয় রংপুর

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটায় বিদেশি মদ, ইয়াবা, গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মাদক কারবারি সোহেলকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সোহেল রানা পাইকের ছড়া ইউনিয়নের দ্বীন মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশ বৃহস্পতিবার গভীর বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদারস্হ মাদ্রাসা মোড় হতে ফকির মোড়গামী কাঁচা রাস্তার উপর হতে ভূরুঙ্গামারী ছিট পাইকেরছড়া এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ সোহেল রানা (৩৫) কে ৫ বোতল বিদেশি মদ, ১ পিস ইয়াব, ৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ অর্থ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানার একটি চৌকস টিম।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি সোহেলকে বিদেশি মদ,গাঁজা ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে আজ দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *