কালিয়াকৈরে বৃদ্ধের জমি দখলের অভিযোগ

অপরাধ জাতীয় ঢাকা

মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ৮০ বছরের ১ বৃদ্ধের ২৫ শতাংশ জমি কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের শৈলাখালি এলাকায়। এই ঘটনায় ভুক্তভোগী দরবারী সিকদার তিন জনকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, কালিয়াকৈর উপজেলার শৈলাখালি গ্রামের মৃত নব্বেস আলী সিকদারের ছেলে শওকত, মারফত ও বিল্লাল শিকদার।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গলাচিপা মৌজা এস এ ৪৬ আর এস৭৪ খতিয়ানে এসএ ৯৩৭ এবং আর এস১৩৭০ নং দাগে জমির পরিমাণ ১৫০ শতাংশ ইহার কাত ৭৫ শতাংশ তাহার কাটে ২৫ শতাংশ পৈত্রিক সূত্রে সম্পত্তির মালিক শৈলাখালি এলাকার মৃত বোদাই শিকদারের ছেলে দরবারী শিকদার।

এ ঘটনায় ভুক্তভোগী বিজ্ঞ আদালতে পিটিশন মামলা ৩৪৩/১৮নং দরবারী শিকদারের পক্ষে কোর্ট রায় প্রদান করে। কিন্তু অভিযুক্তরা বিজ্ঞ আদালতের নির্দেশ অপেক্ষা করিয়া জোরপূর্বক জমি দখল করেছে। গত ২৫ শে মার্চ দরবারী শিকদার তার সম্পত্তি দখলে যাওয়ার চেষ্টা করলে। অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এ ঘটনায় অভিযুক্ত মারফত শিকদারের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়।

এ ঘটনায় কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল বাশার জানায়, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *