কুড়িগ্রামে সাংবাদিক আশরাফুল হক রুবেলের উপর হামলাকারীদের গ্রেফতার দাবী

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের মাইটিভি’র জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের দর্পন ও আজকের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এবং লাস্ট নিউজ বিডি ডট কম প্রতিনিধি আশরাফুল হক রুবেলের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।

গত ২৮ মার্চ রাতে একদল চিহ্নিত সন্ত্রাসী তার উপর এ হামলার ঘটনা ঘটায়। হামলার পর থেকে তিনি গুরতর আহত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার সাংবাদিক আশরাফুল হক রুবেল জানান, হামলাকারী সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। এ ঘটনায় সাংবাদিক আশরাফুল হক রুবেল নিজে বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং আর-৯৯৯/২৯.০৩.২০২২।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, আসামী মো: ফারুক হোসেন, মো: ওয়াজেদ আলী ঝিনুক, মো: রিপন মিয়া, মো: নজিবুর রহমান লেলিন ও মো: ইদুল বকসীসহ ৫/৬জন সন্ত্রাসী তার ঔষধের দোকানে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৮ মাচ রাত সাড়ে ৯ টার দিকে ব্যবসায়ীক কাজে মোটরসাইকেলে আদর্শ পৌর বাজারে শ্যামল ফার্মেসীতে পৌঁছার সাথে সাথে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তার পথ রোধ করে। এসময় তাদের হাতে থাকা লোহার রড, হকিস্টিক দিয়ে মারধর করে এবং তার কাছে থাকা নগদ ৬৫ হাজার টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে রক্তাক্ত জখম করে।

এদিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশরাফুল হক রুবেলের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সভাপতি এ্যাড আহসান হাবিব নিলু, সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, টেলিভিশন সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক ইউছুফ আলমগীর সহ কুড়িগ্রামের সাংবাদিক সমাজ।

তারা অবিলম্বে সাংবাদিক আশরাফুল হক রুবেলের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *