ফুলবাড়ীতে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের উদ্বোধন

জাতীয়

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ তিন দিনব্যাপী কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ফুলবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে এ কোর্সের উদ্বোধন করেন, জিলুফা সুলতানা উপ-পরিচালক স্থানীয় সরকার কুড়িগ্রাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইএলজি এর যুগ্ম পরিচালক (উপ সচিব) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন দাস, সহকারী কমিশনার ভূমি বিমল চাকমা, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, ছয় ইউনিয়নের চেয়ারম্যানগনসহ আরো অনেকে। ‌

তিন দিনব্যাপী এ কোর্সে উপজেলার ৬টি ইউনিয়নের ইউপি সদস্য গণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *