শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

জাতীয় ঢাকা

ন্যাশনাল ব্যাংক ও সিকদার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার এঁর জন্মবার্ষিকী উপলক্ষে আজ বাদ আছর শরীয়তপুর ন্যাশনাল ব্যাংক শাখার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ন্যাশনাল ব্যাংক শরীয়তপুর শাখায় আয়োজিত দোয়ার অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংক, শরীয়তপুর শাখার ম্যানেজার মোঃ আকরাম হোসেন, সাংবাদিক আবুল হোসেন সরদার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার।

এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দোয়া ও মোনাজাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য, হাজারো মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে গত ১০ ফেব্রুয়ারি, ২০২১ চির বিদায় নেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *