বঙ্গনিউজ টুয়েন্টিফোর ডটকম, ঢাকা: মহামারী করোনায় দীর্ঘ দেড় বছর পর স্কুল খোলার ঘোষণায় সারাদেশে চলছে স্কুল খোলার প্রস্তুতি। চলছে স্কুল ধোয়া মোছার কাজ। শিক্ষকরা জানিয়েছেন, সব প্রস্তুতির মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যাপারে বেশি জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানের মাঠ থেকে শুরু করে ব্রেঞ্চ, চেয়ার-টেবিল ঝকঝকে করা হচ্ছে।
তবে, দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে সবচেয়ে বেশি আনন্দ উচ্ছ্বাস জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা সবাই আছেন স্কুল খোলার অপেক্ষায়।

প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পারভীন আক্তারের সাথে কথা হলে তিনি বলেন, আমার প্রায় ২৫ বছরের চাকরি জীবনে এ রকম বন্ধ আগে কখনো পাইনি।যদিও আমাকে প্রতিনিয়ত অফিসিয়াল কার্যক্রম চালাতে হয়েছে কিন্তু স্কুল বন্ধ থাকায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শ্রেণী কার্যক্রম সম্ভব হয়নি। বিদ্যালয় ছিল নিষ্প্রাণ ও জনমানব শুন্য ১২ সেপ্টেম্বর ২০২১ বিদ্যালয় খুললে আবার বিদ্যালয় হবে কোলাহল পূর্ন যেন নিষ্প্রাণে প্রাণ চলে আসবে। এ কথা ভেবে প্রধান শিক্ষক আনন্দে আপ্লুত। তাই স্কুল খোলার ঘোষণায় স্কুলের শিক্ষার পরিবেশ ফেরাতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সুমাইয়ারা রহমান প্রিয়ন্তী, সানজিদা আক্তার, মাইশা সামিহা রোদেলা, তৌকির বঙ্গ নিউজকে বলেন, বিদ্যালয় খুলছে, আমরা অনেক খুশি। আবারো প্রিয় বিদ্যালয় মুখরিত হয়ে উঠবে।
অত্র প্রতিষ্ঠানের ছাত্র মো. কামরুল হাসানের বাবা মো. আব্দুল কুদ্দুস বলেন, স্কুল বন্ধ থাকায় সন্তানকে নিয়ে চিন্তিত ছিলাম। লেখাপড়ায় অনেকটা পিছিয়ে পড়েছে। এ থেকে উত্তরণে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের বাড়তি যত্ন নেওয়ার কথা বলেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নায়ার সুলতানা বলেন, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার পুরো প্রস্তুতি রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার পরিবেশ ফেরাতে সব সময় নজরদারী করা হচ্ছে।

